সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Jailed Congress MLAs of Jharkhand were finally released from Howrah Jail

 ■ Teroparban 23.08.2022 Howrah. ● Jailed Congress MLAs of Jharkhand were finally released from Howrah Jail yesterday 22.08.2022. Rajesh Kashyap and Naman Bikashal Kongari, the two Congress MLAs from Jharkhand, a few days ago on 30.07.2022, an M.L. Those who were caught with Tk 50 lakhs in the Jharkhandi car. 2 of them were released yesterday. He was caught in Panchla of Howrah. In this incident, Panchla Police arrested five people including three Congress MLAs from Jharkhand. The money was recovered from the arrested. Panchla police station first took charge of investigating the incident, but later it was taken over by CID. The investigators also interrogated the MLAs in their custody. Social media is abuzz with this for a few days. They were in the district correctional center at Mallik Phatak in Howrah. After submitting the information and declaration as per the instructions of the High Court, everyone got the bell. Meanwhile, one of the MLAs, Irfan Ansari, was released a few days ago. After coming out of jail, they expressed their desire to meet Chief Minister Mamata Banerjee. The Congress MLAs who were released from jail told the media, "There is a great conspiracy against them." They claim that last August 9  In Jharkhand, tribals came to buy sarees from Kolkata's big bazaar, football jerseys, and footballs from College Street to distribute at festivals. They have been framed. They had no other purpose

 তেরোপার্বণ নিউজ ম্যাগাজিন ব্যুরো ২৩.০৮.২০২২ হাওড়া। ● ঝাড়খণ্ডের ধৃত কংগ্রেস বিধায়করা অবশেষে হাওড়ার জেল থেকে গতকাল ২২.০৮.২০২২ তারিখে ছাড়া পেলেন। রাজেশ কশ্যপ এবং নমন বিকশল কোঙ্গারি, ধৃত ঝাড়খণ্ডের এই দুই কংগ্রেস বিধায়ক, কিছুদিন আগে গত ৩০.০৭.২০২২তারিখে, একটি এম.এল.এ লেখা ঝাড়খন্ডি গাড়িতে যাদের ৫০ লক্ষ টাকা সমেত ধরা হয়েছিল। তাদের মধ্যে ২ জন ছাড়া পেলেন গতকাল। হাওড়ার পাঁচলায় ধরা পড়েছিল। এই ঘটনায় পাঁচলা থানার পুলিশ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক-সহ পাঁচ জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ওই টাকা। ওই ঘটনার তদন্তভার প্রথম পাঁচলা থানা নিলেও পরে তা নেয় সিআইডি। নিজেদের হেফাজতে নিয়ে বিধায়কদের দফায় দফায় জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। এই নিয়ে কয়েকদিন সোস্যাল মিডিয়া জমজমাট থাকে। হাওড়ার মল্লিক ফটকের জেলা সংশোধনাগারে এতদিন ছিলেন তাঁরা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তথ্য ও ডিক্লারেশন জমা দেওয়ার পর বেল পেলেন সকলেই। ইতিমধ্যে এদের মধ্যে এক বিধায়ক ইরফান আনসারি অবশ্য গত কয়েকদিন আগেই ছাড়া পেয়েছিলেন। জেলখানা থেকে বের হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। জেল থেকে ছাড়া পাওয়া কংগ্রেস বিধায়কেরা সংবাদ মাধ্যমের কাছে জানালেন, “তাঁদের বিরুদ্ধে বড়সড় একটি চক্রান্ত হয়েছে।” তাঁদের দাবি, গত ৯ অগস্ট  ঝাড়খণ্ডে আদিবাসী উৎসবে বিতরণের জন্য কলকাতার বড় বাজার থেকে শাড়ি, কলেজস্ট্রিট থেকে ফুটবল জার্সি এবং ফুটবল কিনতে এসেছিলেন। তাঁদের ফাঁসানো হয়েছে। তাঁদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না।■




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তৃণমূলের প্রতি হুমায়নের হুঙ্কার ও বাবরি মসজিদ

তবে যদি হুমায়ূন কবির নাটক না করেন, তবে আগামী দিনে পশ্চিমবঙ্গে তিনটি দলকে দেখা যাবে যেখানে মুসলমান সমাজের ভাগ হওয়ার  আশঙ্কা থাকছে। তবে এইরকম হবে বলে যারা ভাবছেন, তা নাও হতে পার। কারণ হুমায়ূনের উদ্যোগে লক্ষাধিক জমায়েত হলেও হুমায়ূন কবিরের ব্যাকগ্রাউন্ড খুব একটা শক্তপোক্ত নয়। এখনও পরিষ্কার নয় এই বিষয়টি যে, হুমায়ূন কবিরের এই উদ্যোগ সত্যি কি-না ? কারণ নির্বাচন এলেই হুমায়ূন কবিরের এক একটা উদ্যোগ দেখা যায়। তবে যদি আজকের ঘটনা মনেপ্রাণে সৎ হয় তবে প্রথম ক্ষতি হবে তৃণমূলের। কারণ এই উদ্যোগের সঙ্গে গরিব মানুষকে জড় করতে পেরেছেন হুমায়ূন। উনি একটা মারাত্মক রেসিওর দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। যা সাম্প্রদায়িক হলেও মুসলমান সমাজের প্রচলিত আকাঙ্ক্ষার প্রতি নজর ঘুরিয়েছেন। যেটা মুসলমান যুব সমাজের কাছে একটা বড় দাবি। কিন্তু এই যে হুমায়ূন কবির এই উদ্যোগ নিলেন, সেখানে স্পষ্ট করেছেন তিনি নিজেই যে, তার এই উদ্যোগের সঙ্গে শুধুমাত্র বাঙালি মুসলমানরা রয়েছেন। অর্থাৎ হায়দ্রাবাদ কেন্দ্রিক মুসলমান রাজনীতির সাহায্য তিনি চান না। তবে বহু মানুষ কিন্তু কি হিন্দু কি মুসলমান সমাজ থেকে এখনই এই বিষয়ে হয়তো ...

বোয়েলিয়া সর্বজনীনের ৫৫ বছর

নারীটের সিংহ পরিবারের দত্ত বাড়ির পুজো