আমাদের নিজস্ব মাতৃভূমি চাইঃ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। লেখাঃ অলোককুমার কুণ্ডু ( প্রাক্তন সহকারী বিদ্যালয় পরিদর্শক)
•কেন পশ্চিমবঙ্গ দিবস। অখণ্ড বাংলা দুই টুকরো হয় এবং পশ্চিমবঙ্গের আজ ভারতভুক্ত হয়। • ৫ এপ্রিল ১৯৪৬ ( ৪-৬ এপ্রিল, ১৯৪৭) সম্মেলনে বাংলাকে পাকিস্তানের বাইরে রাখার পক্ষে প্রস্তাব গৃহীত হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৫ই এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসভার সম্মেলন, বক্তৃতায় বঙ্গভঙ্গকে সাম্প্রদায়িক সমস্যার একমাত্র সমাধান হিসেবে প্রস্তাব করেছিলেন। তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছিলেন: "আমাদের মাতৃভূমি চাই, আর আমরা তা অর্জন করবই"। বাংলাকে পাকিস্তানের কবল থেকে ছিনিয়ে আনা - বাংলার পশ্চিমাংশকে পাকিস্তানের কবল থেকে রক্ষা করে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবি ছিল পশ্চিমবঙ্গ গড়ার। এরপর শ্যামাপ্রসাদ বাংলার চতুর্দিকে বেরিয়ে পড়েন জনগণকে বোঝাতে। তাই আজ বিজেপির এই ২০/৬/২৬-এর আয়োজন এক অর্থে ঐতিহাসিক এবং জয়যাত্রার অংশ। ওইদিন হিন্দু বাঙালিদের পক্ষে গরিমার দিন। • হিন্দু মহসভায় আওয়াজঃ হতে পারে বৃটিশ বাংলায় ভোটাভুটির অনেক কলাকৌশল ছিল। হিন্দুদের মধ্যে বহুজন তখন কংগ্রেসকেই তাদের দল মনে করতো। কিন্তু হিন্দু মহাসভার উদ্যোগেই পশ্চিমবঙ্গ আলাদা হবে এটার আওয়াজ যে তারকেশ্বর থেকে উঠে ছিল, এটা মিথ্যা নয়। কারণ ২০...