সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর ২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

■ Durga culture emerged in the left period but they did not acquire this culture. – Alok Kumar Kundu. ■ দুর্গা সংস্কৃতির উত্থান বাম আমলে হলেও তারা এই সংস্কৃতিকে হাতছাড়া করেছেন। -অলোককুমার কুন্ডু।

  তেরোপার্বণ ডেলি নিউজ  •   সম্পাদক- অলোককুমার কুন্ডু  Teroparbon Daily News  Editor:  Alok Kumar Kundu ■ দুর্গা সংস্কৃতির উত্থান বাম আমলে হলেও তারা এই সংস্কৃতিকে হাতছাড়া করেছেন।  -অলোককুমার কুন্ডু। • এখানে একটা অন্য কথা দিয়ে বাঙালির দুর্গা পুজো শুরু করবো। ১৯৮১ সালে বামেরা শিক্ষক ও বিপুল সংখ্যক সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দেয় বাম সরকারের আমলে। তার আগেই তারা ভূমিহীনদের ব্যাপকভাবে পাট্টা দিয়ে জাতে তুলেছেন। তিনবার চাষের জন্য সবরকম সাহায্য করেছেন। সবটাই হয়েছে জ্যোতি বসুর মতো কৌশলী ও দক্ষ প্রশাসকের দুরদর্শিতার ফলে। বামেদের অনেক বিরুদ্ধ কাজকে রেয়াত করেননি। • এমনকি বামেদের আমলেই গ্রাম ও শহরে লোকের হাতে হঠাৎ করে পয়সা আসার ফলেই দুর্গা পুজোর প্যান্ডেলের রাতারাতি পরিবর্তন ঘটে যায়। লক্ষনীয় যে পরবর্তীতে যে ব্যাঙ্ক কো-অপারেটিভগুলো লালবাতি জ্বালে তারাই বাম আমলের গোড়ায় বিল্ডিং বাড়ায়, চাকরি দেয় পুঁজি বাড়াতে থাকে এবং লোন দিয়ে হলিডে হোম পরিচালনা করে তাক লাগিয়ে ছিল। যার ফলে বামেদের সময়ে যে শহরে গ্রামে প্রচুর টাকা পয়সা মানুষের হাতে এসেছিল সেখান থেকে...