সম্পাদকীয় প্রতিবেদন গত ১৯৯৩ সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল ভোলাগিরি কলা মন্দিরে। সকালে ভোলাগিরি কলামন্দিরের সামনের চত্বরে হয়েছিল প্রদশর্নী। প্রথম দিকে বেশ কয়েক বছর এই অনুষ্ঠান হত হাওড়া টাউন হলে, তারপর হাওড়া শরৎ সদনে। হাওড়ায় আমরা দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে সত্যজিৎ রায় মেধা সন্ধান প্রতিযোগিতা, বসে-আঁকো প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি হাতের লেখা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সত্যজিৎ রায়ের পোট্রেট অঙ্কন প্রতিযোগিতা ও প্রবন্ধ প্রতিযোগিতা করে আসছি। এক-এক বছর এইসব প্রতিযোগিতায় ২/৩ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার সেন্টার হয়েছে- ঝিখিরা, আমতা, উলুবেড়িয়া, শিবপুর, সালকিয়া, বালি ও মধ্য হাওড়াতে। আজ পর্যন্ত প্রায় বিশ হাজার ছাত্র-ছাত্রী এতে যোগ দিয়েছে এবং অন্ততপক্ষে ১৫০০ জনকে আজ পর্যন্ত পুরস্কৃত করা হয়েছে, এই নজির হাওড়াতে আর একটিও নেই। কিন্তু বর্তমানে এসে আমরা প্রতিযোগিতা আর ব্যাপকভাবে করতে পারিনি। ছোট করে এক একটি স্কুলকে বেছে নিয়ে সেই স্কুলেই প্রতিযোগিতা সীমাবদ্ধ রেখেছি। ৩২ বছরের মধ্যে তিন বছর আমরা সম্মান...
Travel News of local places and around the world in online