সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2023 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অম্বর হে গম্ভীর! -অলোক কুন্ডু

অম্বর হে গম্ভীর! -অলোক কুন্ডু ‘নীল- অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর হে গম্ভীর।' আকাশ বুঝি সত্যি খুব গম্ভীর ? ভ্যাপসা গরমে বুঝি আর পারা যায় না। যাদের কানাকড়ির অভাব নেই তাদের হাঁসফাস একটু কম। বলতেই হচ্ছ-‘আল্লা মেঘ দে পানি দে' তবু তো বৃষ্টি তেমন কই গো। যাদের ঘরে এ.সি আছে তাদের সোনায় সোহাগা। দু পয়সা থাকলে আরাম কেনা তো সামান্য ব্যাপার তাই না ? কিন্তু জল মানে যদি বৃষ্টিকেই প্রথম ভাবি তবে তা কেনা তো সহজ সাধ্য নয়। তবু নাকি বিজ্ঞানীরা সে চেষ্টাও করেছেন, কিন্তু সেও তো ক্ষণিকের অতিথি। আপনি নিশ্চিত জানেন জলের উপাদান আসলে কী ? ভুলে গেছেন তাতে কি, জলের উপাদান সেই একই তো রইলো। হাইড্রোজন আর অক্সিজেন দু-ভাগ হাইড্রোজেন আর একভাগ অক্সিজেন মিলে হয় জল, আর ফরাসী বিজ্ঞানী এন্টনিয়ে লাভয়সিয়ের প্রথম বোঝালেন এটা একটা যৌগিক পদার্থ। বিজ্ঞানের কথায় হাইড্রোজেন জলের অনুগুলিকে একসূত্রে বেঁধে রেখেছে। জলের অনুতে আবার ডয়টেরায়াম, ট্রিটিয়াম নামে বিভিন্ন উপাদান থাকে। এসব ভারী ভারী বৈজ্ঞানিক নামের তালিকা নাইবা জানলেন। আমিও কি ছাই জানতাম। এই লেখাটির জন্য শিখতে হলো, জানতে হলো। কিন্তু আমরা যত সহজে জলচক্রের...

কলকাতা ময়দানে ইসকনের রথের মেলা ও আমার কথা / অলোক কুমার কুন্ডু

কলকাতা ময়দানে রথের মেলা ও আমার কথা/ অলোক কুমার কুন্ডু  • ইতিপূর্বে ফেসবুকেই লিখেছিলাম, কলকাতায়, ইসকনের রথযাত্রা নিয়ে ও তার ইতিহাস নিয়ে।ময়দানে ( পার্কস্ট্রিটের ময়দান)-এ, ১৯৭৬ থেকে ইসকনের রথের মেলা চলে আসছে। ইতিপূর্বে ইসকনের রথযাত্রা পথের ভিডিও তুলেছি। ইসকনের রথের সঙ্গে সারা রাস্তায় দু-তিনবার গেছি। এমনকি আমার ভাতৃবধূ মিতা যখন থেকে ইসকনের লাইফ-মেম্বার হয়েছে, মনে হয় ওদের জীবনটাই অনেকটা পাল্টে গেছে, তখন থেকে ওদের ফাঁকেও বেশ কয়েকবার ইসকনের রথের মেলায় গেলাম। আমি এইসব ভালোবাসি বলে, মনে হয়, মিতা আমাকে একটু বেশি সঙ্গে নেয়। কিন্তু আমাদের পরিবারে অনেক মেম্বার, সবসময় আমি গেলে সকলে তো আর মেতে পারবে না। কিন্তু আমিও তো ইসকনে যেতে ভালোবাসি। ওদের পরিবেশ, ওদের ধর্মীয় আচরণ, বড় আকর্ষণীয়। তাই হোক, মা বলছিলাম, তার হলো, আমাদের পরিবারটা একটু সংখ্যায় বড়। আমরা প্রায় ন-পুরুষ একইভাবে ৩৫০ বছরের বাড়ির চৌহদ্দির মধ্যেই এখনও বাস করি। যদিও শখ করে দু-চারজন পাশাপাশি ফ্ল্যাট করেছে, সেটা অন্য কথা। আমাদের বড় পরিবার হলেও ধর্ম নিয়ে খুব বেশি মনে হয় পরবর্তীতে কেউ বড় একটা মাথা ঘামায় নি, ধর্মকে সামনে ...

একটু অক্সিজেনের খোঁজে / অলোক কুমার কুন্ডু

একটু অক্সিজেনের খোঁজে / অলোক কুমার কুন্ডু