কলকাতা ময়দানে রথের মেলা ও আমার কথা/ অলোক কুমার কুন্ডু • ইতিপূর্বে ফেসবুকেই লিখেছিলাম, কলকাতায়, ইসকনের রথযাত্রা নিয়ে ও তার ইতিহাস নিয়ে।ময়দানে ( পার্কস্ট্রিটের ময়দান)-এ, ১৯৭৬ থেকে ইসকনের রথের মেলা চলে আসছে। ইতিপূর্বে ইসকনের রথযাত্রা পথের ভিডিও তুলেছি। ইসকনের রথের সঙ্গে সারা রাস্তায় দু-তিনবার গেছি। এমনকি আমার ভাতৃবধূ মিতা যখন থেকে ইসকনের লাইফ-মেম্বার হয়েছে, মনে হয় ওদের জীবনটাই অনেকটা পাল্টে গেছে, তখন থেকে ওদের ফাঁকেও বেশ কয়েকবার ইসকনের রথের মেলায় গেলাম। আমি এইসব ভালোবাসি বলে, মনে হয়, মিতা আমাকে একটু বেশি সঙ্গে নেয়। কিন্তু আমাদের পরিবারে অনেক মেম্বার, সবসময় আমি গেলে সকলে তো আর মেতে পারবে না। কিন্তু আমিও তো ইসকনে যেতে ভালোবাসি। ওদের পরিবেশ, ওদের ধর্মীয় আচরণ, বড় আকর্ষণীয়। তাই হোক, মা বলছিলাম, তার হলো, আমাদের পরিবারটা একটু সংখ্যায় বড়। আমরা প্রায় ন-পুরুষ একইভাবে ৩৫০ বছরের বাড়ির চৌহদ্দির মধ্যেই এখনও বাস করি। যদিও শখ করে দু-চারজন পাশাপাশি ফ্ল্যাট করেছে, সেটা অন্য কথা। আমাদের বড় পরিবার হলেও ধর্ম নিয়ে খুব বেশি মনে হয় পরবর্তীতে কেউ বড় একটা মাথা ঘামায় নি, ধর্মকে সামনে ...